October 13, 2026, 5:00 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পৌঁছে দেয়ার দাবিতে বরিশালে ছাত্র সংগঠনের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দিতে হবে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারী মাস শেষ হলেও এখন পর্যন্ত ৭ কোটি বই ছাপানো হয়নি। এপ্রিল মাসের আগে বই পৌঁছাবেনা। অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন।  ফলে শিক্ষাখাত ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে।

তারা বলেন, শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও দুর্বিষহ জীবন যাপন করছে। যে শিক্ষক জাতি তৈরি করে সেই শিক্ষকরা চাকরির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। তাই এই সময়ে শিক্ষকদের চাকরির নিশ্চয়তাসহ মানসম্মত বেতন এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন,  প্রতিবছর আমাদের দেশে যে জাতীয় বাজেট হয় সেখানে শিক্ষাকে উপেক্ষিত রেখে বাজেট করা হয়। তাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর সবার আগে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তাই শিক্ষাক্ষেত্রে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ দিতে হবে।

ছাত্রফ্রন্ট নেতারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার তাই এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তথা বৈষম্য নিরসন করা সম্ভব হবে না। তাই ‘টাকা যার শিক্ষা তার’ এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে দ্রুত সময়ে শিক্ষার্থীদের দ্রুত সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক দেয়ার দাবি জানান। একইসাথে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির, সেক্যুলার শিক্ষার দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক বৃষ্টি আক্তার, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক নোমান জাহেদী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল হোম ইকোনমিকস কলেজের সংগঠক উম্মে হাবিবা লাবনী সহ আরও অনেকে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page