February 14, 2026, 4:06 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

শিশুদের মোবাইল ফোন ব্যবহারে সময় বেঁধে দেবে চীন সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমানে মোবাইল ফোনের প্রতি শিশুদের আসক্তি দিন দিন খারাপ পর্যায়ে যাচ্ছে। এমনও শিশু আছে যারা দিনের বেশিরভাগ সময় মোবাইলে ব্যয় করে। আর এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে চীন।

দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা (সিএসি) শিশুদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ভাবছে।

সংস্থাটি বুধবার (২ আগস্ট) এক ঘোষণায় বলেছে, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের দিনে শুধুমাত্র দুই ঘণ্টা মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।

সংস্থাটি জানিয়েছে, তারা চায় স্মার্ট ফোন উৎপাদনকারীরা ‘মাইনর মুড’ পোগ্রাম নামে একটি ব্যবস্থা চালু করুক। যেটিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৮ বছরের নিচের অর্থাৎ শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

তারা বলেছে, যাদের বয়স ১৬ থেকে ১৮ বছর তারা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এক ঘণ্টা এবং ৮ বছরের নিচে যাদের বয়স তারা শুধুমাত্র ৮ মিনিট মোবাইল ব্যবহার করতে পারবে।

সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বাবা-মা চাইলে যেন নির্ধারিত সময়সীমা পরিবর্তন করতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।

তবে সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাবের বিষয়টির নেতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তির বাজারে। ইতোমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে দরপতন দেখা গেছে। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page