September 29, 2026, 10:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সাভারের অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্য গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীররাতে তাদের গ্রেফতার করা হয়।

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাকুর্তা এলাকার শ‍্যামলি নয়ারচর থেকে স্থানীয়রা ফোন করে ৪ অস্ত্রধারীর অবস্থান সম্পর্কে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্য মোঃ তুহিন (২০) ও মোঃ সিহাব (১৭)কে আটক করে।

পরে তাদের নামে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তুহিন ভোলার তজুমদ্দিনের গোলকপুর গ্রামের মোঃ কামালের ছেলে ও সিহাব লালমোহনের ফরাশগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে।

তারা উভয়ই ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতো।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page