July 24, 2026, 2:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া শীতকে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সোমবার (২৮ নভেম্বর) সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে বলে সোমবার বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলনের আগে বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এই হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দশ মাস হতে চলল। সামনে তীব্র শীতের মৌসুম। এ সময় ইউক্রেনের মানুষ ভয়াবহ চাপের মধ্যে পড়ে যাবে। কারণ, একে তো শীত, সেই সঙ্গে যুদ্ধ; ফুরিয়ে আসবে জীবনধারণের রসদ।

সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলাগুলো ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে। সেসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বোমা বিস্ফোরণগুলো এতটাই মারাত্মক ছিল যে, পার্শ্ববর্তী মলদোভার কিছু অংশ পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর সম্প্রতি ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page