March 31, 2026, 1:39 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার জন্য সর্বোচ্চ আত্মহুতি দিতে প্রস্তুত যুবলীগ : পরশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শেখ মণি আমাদের কাছে বিশ্বস্ততার প্রতীক। ১৫ আগস্টের প্রথম শহীদ হিসেবে মৃত্যুকে আলিঙ্গন করে শেখ মণি আনুগত্য ও বীরত্বের উদাহরণ রেখে গেছেন, যা ৫ দশক পরও যুব সমাজের কাছে পথপ্রদর্শক হয়ে আছে।

তিনি বলেন, শেখ ফজলুল হক মণির অনুসারী এবং সংগঠনের কর্মী হিসেবে আমরাও গর্বের সঙ্গে বুক চাপিয়ে বলতে পারি, যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য সর্বোচ্চ আত্মহুতি দিতে প্রস্তুত।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মনির জন্মদিন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, নেতাকর্মীদের প্রতি শেখ মণির ছিল গভীর প্রেম ও মমত্ববোধ। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন নিয়ে তিনি ভাবতেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনার জনবান্ধব সরকারকে পরাস্ত করে অবৈধ পথে কীভাবে ক্ষমতায় আসা যায়, কীভাবে বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করা যায় এ অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে তারা ব্যস্ত থাকে। বিদেশি কোন প্রভুর এজেন্ডা তারা বাস্তবায়ন করছিল তাও আমরা জানি ও বুঝি। শেখ হাসিনা গত ১৩ বছরে দেশের চেহারা পালটে দিয়ে দৃষ্টান্তমূলক এবং যুগান্তকারী উন্নয়ন সাধন করাতে তাদের সেই উদ্দেশ্য ভেস্তে গেছে। সরকারের সহযোগিতা ছাড়া বিরোধী দল হিসেবেও তারা আন্দোলন সংগ্রাম করতে পারছে না, সেই রাজনৈতিক শক্তিও তাদের নেই।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, মির্জা ফখরুল ইসলাম কথায় কথায় সরকারের পতনের কথা বলে। সরকার পতন এত সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মো. রফিকুল ইসলামসহ অনেকে।

আজকের বাংলা তারিখ



Our Like Page