October 10, 2026, 11:07 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা ছাড়া কেউ দলের জন্য অপরিহার্য নন : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দলের জন্য কেউ অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘শুধু মাত্র আওয়ামী লীগ সভাপতি (শেখ হাসিনা) দলের জন্য অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নাই। সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীরর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরবর্তী কাউন্সিলে হয়তো বড় ধরনের রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের উপর সব নির্ভর করবে। আমি আগাম কিছু বলতে চাই না।
ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি আমাদের তিনি (শেখ হাসিনা) অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নাই। সাধারণ সম্পাদক পদে প্রার্থী অন্তত ১০ জন। যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। অনেকের ইচ্ছা আছে। কাউন্সিলর ও নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে কাউন্সিলের ২য় অধিবেশনে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। এবারের কমিটি অ্যাকটিভ, কেউ বাদ পড়বে বলে মনে হয় না। পরবর্তী কাউন্সিলে হয়তো রদবদল হবে।’
তিনি বলেন, আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’। আমরা ২০৪২ সালের উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ব বৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করবো। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি। সে লক্ষে কাজ করে যাবো। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্ব উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়র তুলবো। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। এ সময় নিবন্ধিত সব দলকে কাউন্সিলে দাওয়াত দেওয়া হবে বলেও জানান কাদের।
পরিদর্শনকালে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page