February 13, 2026, 10:10 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা বিদেশি শক্তির হুমকি পরোয়া করেন না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকির পরোয়া করেন না। শেখ হাসিনা ভিসানীতি ভয় পান না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।

ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশ তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে।

ছাত্রলীগের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, একটা অনুরোধ করে যাই, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্রদের মাঝে আকর্ষণীয় করতে হবে। আজকে ছাত্রলীগের সাধারণ সভায় শুধু ছাত্রলীগ থাকবে, সাধারণ ছেলে-মেয়েরা থাকবে না, সেটা অর্থহীন। সাধারণ ছেলে-মেয়েদের বোঝাতে হবে, এই দেশ ভালো লোকদের হাতে থাকলে ভালো হবে। খারাপ লোকদের হাতে থাকলে, ভালো লোকেরা না আসলে রাজনীতি মূল্যহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, রাজধানীতে মেধাবীদের আসতে হবে। তা না হলে দেশের রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে। চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে, না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে। ভালো লোক এমপি হলে, মন্ত্রী হলে, দেশ ভালো চলবে। খারাপ লোকের হাতে দেশের দুঃশাসন অনিবার্য। এ কথাটা মনে রাখতে হবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page