July 31, 2026, 12:11 pm
শিরোনামঃ
ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরের কলাগাছে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামে কলাগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় হযরত আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

হযরত আলী শ্রীবরদীর গোপালখিলা পূর্ব পাড়া গ্রামের মৃত সোহরাব আলীর মেঝ ছেলে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে নিজ বসতবাড়ী সংলগ্ন কলা গাছে হযরত আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের লোকজন ঝিনাইগাতী থানায় খবর দেন। পরিবারের দাবি হযরত আলী মানসিকভাবে অসুস্থ ছিল।

সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পেলে তথ্য উদঘাটনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page