October 6, 2026, 2:23 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে অগ্নিকান্ডে গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুর জেলার নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রান্না ঘরে আগুনটি লাগে।তবে টিনসেড রান্না ঘরটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ১৯ মার্চ মঙ্গলবার রাত পৌণে নয়টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে এরশাদ আলীর টিনসেড রান্নাঘরে রাইচকুকারে রান্নার কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে এরশাদ আলীর স্ত্রী দুই সন্তানের জননী তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচবন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তাসলিমা। ততক্ষণে রান্নাঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।
এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লী ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়েছিল। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জন প্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির মহিলাদের চিৎকারের শব্দ পেয়ে তিনি ছুটে আসেন। এসময় তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়েছিলো। রান্নাঘরে আগুন জ¦লছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে রান্না ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।



Our Like Page