April 17, 2026, 9:13 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুর শ্রীবরদী উপজেলায় মাসুদুর রহমান (৪৬) নামের এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাকিলাকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব ও নিহত মাসুদের চাচা বলেন, আজ সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

মাসুদের চাচা মোতালেব আরও বলেন, তার কোনো শত্রু নেই। আমাদের জানা মতে কারো সাথে ঝামেলাও নেই। গতরাতে রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page