September 5, 2026, 1:47 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে সেনাসদস্য খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছুটিতে আসা এক সেনাসদস্য খুন হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের ৫ম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সাথে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কয়েকদিন আগে বাড়িতে ছুটি আসা সেনাসদস্য ওয়াসিম মিয়ার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে এবং ঘাড়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন সেনাসদস্য ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাসদস্য নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page