November 20, 2026, 8:48 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে ধারের টাকা চাইতে গিয়ে নানার হাতে নাতি খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় নানার লাঠির আঘাতে এক নাতি নিহত হয়েছেন। নিহত ওই নাতির নাম নাজমুল ইসলাম (৩২)। শুক্রবার (২৬ জুলাই) রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া বনপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল ওই গ্রামের রহুল আমিনের ছেলে। এ ঘটনায় প্রতিবেশী ও নানীর ছোট ভাই জাফর মিয়াকে (৪৫) ও ভাবী রেনুকা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রাইভেটকার কেনার জন্য মৃত আব্দুল হকের ছেলে জাফর তার বড় বোন মাজেদা বেগমের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেয়। সম্প্রতি ওই পাওনা টাকা নিয়ে মাজেদা বেগমের ছেলে নাজমুলের সাথে তার নানা জাফর মিয়ার কথা কাটাকাটি হয়। শুক্রবার সন্ধ্যায় জাফর মিয়া ঢাকা থেকে বাড়ি এসে পরিকল্পিতভাবে নাজমুলের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় নাজমুল।

এ সময় নাজমুলের মা মাজেদা বেগম, সাত মাসের গর্ভবর্তী স্ত্রী শাকিলা বেগম ও নানী আবেদা বেগম বাধা দিতে গিয়ে আহত হয়। পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাতেই মারা যায় নাজমুল। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের নানা জাফর মিয়া ও তার ভাবী রেনুকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে নিহতের নানী আবেদা বেগম বলেন, পাওনা টাকা চাইছে। এরজন্য হঠাৎ করে জাফর, আইয়ুব আলী, সোহাগ ও সোহান বাড়িতে আইসা হামলা করে। আমরা ফিরাতে গেলে আমগরেও মারছে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই।

এ ঘটনায় নিহতের ছোট ভাই ইয়াছিন হোসেন বাবলু বাদী হয়ে জাফর ও রেনুকা বেগম গংদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page