September 13, 2026, 11:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নুরুল ইসলাম (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টায় উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা সেগুনের চালি পাহাড়ি এলাকা থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক নুরুল ইসলাম পার্শ্ববর্তী গুরুচরণ দুধনই গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক নুরুল ইসলাম সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার পালিত গরু পাহাড়ে নিয়ে ছেড়ে দেন। বিকেল ৫টার দিকে তিনি গরু আনতে আবার পাহাড়ে যান। কিন্তু পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। রাত ৮ টার দিকে নুরুল ইসলামের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা তার খোঁজে পাহাড়ে যান। পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষক নুরুল ইসলামের মুখ থেতলানো লাশের সন্ধান পান। পরিবারের সদস্য ও স্থানীয়রা বলছেন, নুরুল ইসলাম গরু খুঁজতে গহীন পাহাড়ে গেলে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেছি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহতের মুখের বাম পাশে থেতলানো দেখা গেছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page