September 5, 2026, 4:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক শেরপুরে যাত্রীবাহীবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহত একজনকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ রোববার দুপুর বারোটায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর মেয়ে অনার্সের ছাত্রী মাইসা তাসনিম মিম, তার ভাই অনার্স পাস কামরুজ্জামান, যাত্রী সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৭৫) ও তার স্ত্রী এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৫) নিহত অন্য এক জানের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রৌমারি হতে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় ময়মনসিংহ হতে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে আশংকাজনক আরও একজন স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, যান চলাচলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page