November 20, 2026, 3:12 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের নকলায় ঈদে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তি। শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। রহিম নকলা পৌরসভাধীন মৃত হাবিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম পেশায় একজন ট্রাকচালক ছিলেন। ঢাকায় ন্যাশনাল পলিমার কোম্পানির গাড়ি চালাতেন। পাঁচ মাস আগে স্ট্রোক করার কারণে তিনি আর গাড়ি চালান না। স্ত্রীকে নিয়ে ঢাকার চেরাগআলীতে বসবাস করেন। তার স্ত্রী নাছিমা পোশাক শ্রমিক হিসেবে কাজ করে পুরো সংসার চালান। ঈদের ছুটিতে বাড়িতে আসেন সবাই। নাছিমা চলে যান বাবার বাড়ি পাঠাকাটার নামাকৈয়াকুড়ী গ্রামে এবং আব্দুর রহিম চলে যায় নিজের বাড়ি জালালপুর গ্রামে। ঈদের দিন রাত ১২টার দিকে রহিম শ্বশুরবাড়ি নামাকৈয়াকুড়ীতে বেড়াতে আসেন। শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার দিকে সবার অগোচরে শ্বশুরবাড়ির পাশে কড়ইগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় আমরা ভোররাতে পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ী গ্রাম থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page