September 7, 2026, 11:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুর জেলার নকলায় পাইশকা বাইপাস সড়কে গতরাতে ট্রাক চাপায় ইজিবাইক যাত্রী স্বামী-স্ত্রী, শ্বাশুসিহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে স্বজনের জানাযা শেষে ইজিবাইকে শেরপুরে নালিতাবাড়ীর বাড়ী ফিরছিলেন ওই হতাহতরা। ৭ মে মঙ্গলবার রাত ৮টার দিকে নকলার গড়েরগাও এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বনুকড়া এলাকার বাসিন্দা রাজা মিয়া (৫৫) ও তার স্ত্রী আবেদা বেগম (৫০) এবং শ্বাশুড়ি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার বাসিন্দা জবেদা বেগম (৭৫)। নকলা থানার ওসি আব্দুল কাদের খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকা থেকে এক আত্মীয়ের জানাযা শেষে ইজিবাইকে করে হতাহতরা শেরপুরে নালিতাবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে নকলার পাইশকা বাইপাস সড়কের গড়েরগাও এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ইজিবাইকটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও তার শ্বাশুড়ি জবেদা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজা মিয়ার স্ত্রী আবেদা বেগম মারা যান । আহত ইজিবাইক চালক ও আরেক যাত্রী নকলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইজিবাইকটিকে চাপা দেওয়ার পর পরই মালবাহি ট্রাকটি দ্রুতবেগে ময়মনসিংহের দিকে চলে যায়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page