October 2, 2026, 7:56 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে শান্তা (২৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী নওশাদ আলম ওরফে মুরাদ।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শান্তা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। তার স্বামী নওশাদ শেরপুরে এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা গেছে, প্রায় ৫ মাস আগে পারিবারিকভাবে শান্তার সঙ্গে নওশাদের বিয়ে হয়। এরপর থেকে তারা শেরপুর শহরের গরুহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় শান্তাকে তার স্বামী নওশাদ একটি রিকশায় শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে চিকিৎসক শান্তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তখনই নওশাদ পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জেলা সদর হাসপাতালের আরএমও হুমায়ুন আহমেদ নুর জানান, নিহত গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন ছিল।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তদন্ত শেষে বলা যাবে এটা পরিকল্পিত হত্যা কিনা। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page