March 15, 2026, 11:58 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করার দায়ে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়। তাছাড়া গত মাসে গ্রেফতার করা হয় প্রায় তিন হাজার।

মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটি ধারাবাহিক অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছে, শ্রম বাজারেও এই অভিযান চালানো হয়েছে।

বেশ কয়েকটি এজেন্সি অন্যদেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রি করছে। যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদেরও ধরা হয়েছে বলে জানায় কমিটি।

এদিকে পাবলিক অথরিটি ম্যানপাওয়ার কোম্পানিগুলোর মধ্যে স্থানান্তর বিষয়ে অভিযোগ পাওয়ার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। বিশেষ করে দেশে আসা নতুন কর্মীদের ক্ষেত্রে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page