October 9, 2026, 10:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সংকট এখন দেশে দেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছেন।
আজ শনিবার দুপুর ১টার দিকে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির প্রতিক্রিয়ার সম্পর্কে বলেছি। সংকটকে সম্ভাবনার রূপ দিতে কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। বিশ্ব সংকটকালে জ্বালানি, ডলার, রিজার্ভ নিয়ে আমরা ভাবছি।’
তিনি বলেন, পাকিস্তানে রিজার্ভ ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সে তুলনায় ভালো আছি সংকটেও দিশেহারা হইনি, আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি।
আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে অতি ডান আর অতি বাম রাজনৈতিক দল এক হয়েছে, তাদের লক্ষ্য হটাও শেখ হাসিনা। কিন্তু সরকার দেশকে একটি টেকসই পর্যায়ে এনেছে। জনগণ সরকারের পক্ষে।
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ৩৩ দলের জোট হয়েছে।  কিন্তু অতিকাংশই ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের উসকানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই।
বাংলাদেশে মেট্রোরেল প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশকে উন্নত দেশের পর্যায়ে নিয়ে চলেছে। মেট্রোরেলের ভাড়া বেশি বলছেন যারা, তারা বাস্তবতার নিরিখে কথা বলছেন না। ঢাকা শহরে এখন রিকশায় উঠলেই ২০ টাকা গুনতে হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page