March 2, 2026, 4:25 am
শিরোনামঃ
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন হবে : ইসি মাছউদ রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল তৈরির উপকরণ উদ্ধার রাজবাড়ীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১ জন নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সচিবালয়ে আগুন ; সড়কে পড়ে ছিল গাড়ি চাপায় নিহত ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সড়কে পড়ে আছে ফায়ারকর্মী সোয়ানুর জামান নয়নের তাজা রক্ত। পাশেই পড়ে আছে তার ব্যবহার করা হেলমেট। ইট, পাথর ও বালু দিয়ে এসব আলামত চিহ্নিত করে দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় তেজগাঁও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও সচিবালয়ের গেটের সামনে দুর্ঘটনাস্থলে ইট, পাথর ও বালু দিয়ে বেরিকেড তৈরি করে করা হয়েছে ডেথ স্পট। সেখানে এখনো পড়ে আছে নয়নের তাজা রক্ত।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় পানির লাইন সংযোগ দেওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনে ফায়ার সাইলেন বেজে উঠে। তাৎক্ষণিক প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আগুন নেভাতে আসেন দায়িত্বে থাকা নয়নসহ ১০ ফায়ার ফাইটার।

তারা বাসে করে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে সচিবালয়ে আসেন। ওসমানী মিলনায়তনের সামনে থেকে ফায়ার সার্ভিসের পাম্প থেকে ডেলিভারি হোস বা পানির পাইপ খুলে সচিবালয়ে নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় নয়নকে। গুরুতর আহত হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজিব বলেন, আমরা গত রাতে একসঙ্গে খাবার খেয়েছি। একসঙ্গে ভলিবলও খেলেছি। সম্ভবত রাত ২টা ৪০ মিনিটে সাইরেন বেজে উঠে। তাৎক্ষণিক ড্রাইভার ১০ জন সদস্য নিয়ে মিনিবাসে করে এখানে আসেন। আমরা ১০ মিনিট পরে আসি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন।

হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page