October 10, 2026, 9:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আজ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পক্ষে জবাব দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সারা দেশে অনুষ্ঠিত হয়ে থাকে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব স্তরের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়।

 

সংসদকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতির ওপর নির্ভর করে।

 

এসব প্রস্তুতির মধ্যে রয়েছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ, নির্বাচন সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা, আবহাওয়া পরিস্থিতি মূল্যায়ন, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও প্রয়োজনীয় সংস্কার, এবং নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ।

 

মন্ত্রী আরো জানান, আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার আগে কমপক্ষে ৪৫ দিন সময় প্রয়োজন হয় প্রাক-প্রস্তুতির জন্য।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page