November 26, 2026, 12:01 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইইউ’র নিষেধাজ্ঞা কার্যকর শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমুদ্রপথে রাশিয়ার তেল বিক্রির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে আজ সোমবার থেকে। একইসঙ্গে ইউরোপীয় জোট এবং তাদের মিত্ররা রাশিয়ার তেলের মূল্যসীমা ব্যারেলপতি ৬০ ডলার কার্যকর করা শুরু করেছে।

গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন সমুদ্র পথে রাশিয়ার তেল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নেয় যা ৫ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে এই নিষেধাজ্ঞের আওতায় আসবে না বুলগেরিয়া, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্র।

তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তৃতীয় পক্ষের দেশগুলোর তেলবাহী ট্যাঙ্কারের বীমা করতে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।

গত সপ্তাহে শিল্প উন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার তেলের মূল্যসীমা ৬০ ডলার নির্ধারণের ব্যাপারে একমত হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং রানঅফের এর এই বেধে দেয়া তেলের মূল্য সীমা মানবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয় দেশটি বলেছে পশ্চিমাদের এই উদ্যোগের বিরুদ্ধে রাশিয়া পদক্ষেপ নেবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া মূল্যসীমা অনুসারে তেল কিনতে চায় তাদের কাছে তেল বিক্রি করবে না মস্কো। রাশিয়া শুধুমাত্র সেইসব দেশের কাছে তেল বিক্রি করবে যারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মস্কোর সঙ্গে কাজ করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page