April 1, 2026, 8:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সমুদ্রসীমা নির্ধারণে লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবানন এবং ইহুদীবাদী ইসরায়েল শেষ পর্যন্ত সমুদ্র সীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে।

চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয় যা ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্পন্ন হয়েছে।

চুক্তি সইয়ের পর লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকারী শক্তির জন্য বিজয়। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদেরকে তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছেন।

চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই চুক্তির ফলে লেবানন এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সমুদ্রসীমা সংক্রান্ত এই চুক্তি রাজনৈতিক বিষয়, এর সঙ্গে ইরাইলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই।

ইসরায়েল এবং লেবানন দুই পক্ষ চুক্তিতে সই করার পর এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন জো বাইডেন। তিনি বলেছেন, এই চুক্তি লেবাননের নিজস্ব প্রাকৃতিক সম্পদ আহরণের পথ সুগম করবে। চুক্তিটি এমন সময় হলো যখন পশ্চিমা দেশগুলো গ্যাস রপ্তানিকারক দেশ খুঁজছে এবং রাশিয়ার গ্যাসের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page