April 11, 2026, 5:43 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকারে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো মহাসচিব মার্ক রুট বুধবার বলেছেন, জোটের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।

ন্যাটো চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহ প্রকাশের পর তিনি এ কথা বলেন।

দ্য হেগ থেকে এএফপি জানায়, রুট জোট নেতাদের শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের বলেন, আমার কাছে, এটা স্পষ্ট যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং পঞ্চম অনুচ্ছেদের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার প্রাক্কালে সংস্থাটির প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পঞ্চম অনুচ্ছেদের একাংশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে অস্বীকৃতি জানান ট্রাম্প। মৌলিক চুক্তির ওই অংশে ‘এক সদস্যের ওপর আক্রমণ সকলের ওপর আক্রমণ’ বলে গণ্য করা হয়েছে।

পঞ্চম অনুচ্ছেদের অনেক ধরনের সংজ্ঞা রয়েছে উল্লেখ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, চুক্তির বিষয়টি নিশ্চিতভাবেই ইউরোপীয় মার্কিন মিত্রদের ক্ষুব্ধ করবে। আমি তাদের বন্ধু হতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে রুটে বলেন, ইউরোপীয় ও কানাডীয় অংশীদারদের জন্য একটি ‘প্রত্যাশা’ রয়েছে, তারা যেন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ইউরোপীয় দেশগুলোকে রক্ষা করতে তারা খুব বেশি ব্যয় করছে।

বুধবার ন্যাটো মিত্ররা মূল প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির ৩.৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করবে, যা বর্তমান মার্কিন স্তরের চেয়ে কিছুটা বেশি। সাইবার নিরাপত্তা ও অবকাঠামোর মতো বৃহত্তর সুরক্ষা-সম্পর্কিত ক্ষেত্রগুলোতে আরও ১.৫ শতাংশ ব্যয় করবে।

রুট বলেন, যুক্তরাষ্ট্রের মতোই আমাদের ব্যয় করার বিষয়টির ন্যায্যতা রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page