October 18, 2026, 2:01 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারীরা ফ্রিতে ভ্রমণের সুযোগ পাবেন।

সোমবার (১৮ মে) নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে। আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যে পরিবহন কাঠামো রয়েছে, তার মধ্যেই এই সুবিধা কার্যকর করা হবে। তবে জুন মাসের বাজেটে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।’

অগ্নিমিত্রা পাল আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় পর্যায়ক্রমে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। একই সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়। এবারই প্রথম রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। সরকার গঠন করেই তারা এ সিদ্ধান্ত নিলেন।ল

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page