October 8, 2026, 4:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের গুরুত্বপূর্ণ কৃষিপণ্য আমের রপ্তানি সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে ‘বরেন্দ্র প্রকল্প’ পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য ‘বিশেষ হিমাগার’ স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা ও কৃষিভিত্তিক শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস‌্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ‌্য জানান।

অর্থমন্ত্রী জানান, আম রপ্তানি বাড়াতে শুধু ‘হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন যথেষ্ট নয়। এর পাশাপাশি মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার ও সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয় অবকাঠামো ও রপ্তানি সহায়তা বিবেচনা করা হবে।

বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রপ্তানি আয়, কৃষকের ন্যায্যমূল্য, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক ভ্যালু-চেইনের উন্নয়ন বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

মো. নূরুল ইসলামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আম ছাড়াও বরেন্দ্র অঞ্চলের অন্যান্য কৃষিপণ্যের সম্ভাবনা বিবেচনায় একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে গ্রোথ সেন্টার, হিমাগার স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় আগামী বাজেট ও পরবর্তী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।



Our Like Page