April 2, 2026, 12:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

সর্বদা একসঙ্গে-সর্বদা ঐক্যবদ্ধ-আমরা বিশ্বচ্যাম্পিয়ন ; আর কোনো কথা নেই : আর্জেন্টিনার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর সব জল্পনা উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস খেলায় টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির হাতেই উঠেছে ফুটবল বিশ্বের সবচেয়ে আরাধ্য ট্রফিটি। এর পরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান দেশটি।

কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

রবিবার বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। খবর সিনহুয়ার।

টুইটারে দেওয়া ওই বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘খেলোয়াড় এবং প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’

প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ এবং তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন— ‘সর্বদা একসঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আর কোনো কথা নেই।’

এ পোস্টের সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে— সতীর্থদের ঘিরে থাকাবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

ফ্রান্সের বিপক্ষে রোববারের নাটকীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুটি গোল হজম করে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসি গোল করলেও পরে পেনাল্টি কিক দিয়ে স্কোরে আবারও সমতা ফেরান এমবাপ্পে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page