March 3, 2026, 7:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপসচিব মোঃ মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব (সম্প্রচার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে রয়েছেন- প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, জেলা জজ পদমর্যাদার আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল।
কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page