March 3, 2026, 7:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে। সেইসঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, তরুণদের মধ্যে সাংবাদিকতায় আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হতাশা। সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল, তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না- তা পর্যালোচনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page