October 14, 2026, 2:39 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর

ইয়ানূর রহমান : যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) এর আত্মপ্রকাশ হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সহসভাপতি হয়েছেন শিকদার খালিদ ও বিএম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু, দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো, কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ, মোস্তাকিম আল রাব্বি সাকিব, জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইলিয়াস সাজু বাদশা ও রোহিত হোসেন রনি।

সংগঠনটির লক্ষ্য যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি, নাগরিক সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করে যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page