March 10, 2026, 7:11 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাইক্লোন বোমায় জমে গেছে নায়াগ্রার জলরাশি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাইক্লোন বোমায় জমে গেছে নায়াগ্রা জলপ্রপাতের বিশাল জলরাশি। জলের ওপর বরফের আস্তরণ জমেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ভয়ংকর তুষারঝড় অব্যাহত রয়েছে। প্রচণ্ড তুষারঝড় ও বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবারও কয়েক হাজার ফ্লাইট বাতিল করে যুক্তরাষ্ট্র ও কানাডার বিমানসেবা বিভাগ। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত দেশ দুটিতে অন্তত ৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।
এদিকে বুধবার সকালে ঘন কুয়াশায় চীনের ঝেংঝৌ শহরে দুর্ঘটনায় দুই শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছেন একজন। দেশটির উদ্ধারকারী দল জানিয়েছে, ইয়েলো নদীর ওপর ঝেংজিং হুয়াংহে সেতুতে বিপরীতমুখী দুটি পথ রয়েছে। দুই পাশেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সেতুর ওপর বিশাল এলাকাজুড়ে গাড়ির স্তূপ। একটির সঙ্গে আরেকটি গাড়ি লেগে আছে।

কোনোটির সামনের গ্লাস ভেঙেছে। কোনোটির জানালার গ্লাস ভেঙেছে। এতে একটি গাড়ি কয়েকটি গাড়ির ওপর উঠে গেছে। এই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘এটা খুবই ভয়ংকর ঘটনা। অনেক মানুষ এখানে আছে। মনে হয় না এ সেতু থেকে আমরা সহজে বের হতে পারব। ’সেখানে কুয়াশার কারণে ৫শ’  মিটারের বেশি দূরে দেখা যায় না। চীনের স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বুধবার সকালে ওই এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটারের নিচে নেমে আসে। এতেই ঘটে দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, প্রথমে দুটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর একের পর এক গাড়ি এসেছে আর একে অপরকে ধাক্কা দেয়।   ঝেংজিং হুয়াংহে ব্রিজের এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page