September 16, 2026, 7:09 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সাঈদীকে নিয়ে ফেসবুকে কবিতা লিখে সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতা বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাঈদীকে নিয়ে কবিতা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে মো. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে কবিতা পোস্ট করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার (২৬ আগস্ট) এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কারের কথা জানানো হয়।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে নিজ ফেসবুক আইডি থেকে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন আব্দুল কুদ্দুস। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন। দলীয় কার্যালয়ে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর পত্র পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page