April 26, 2026, 3:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাঈদী ইস্যুতে পাবনায় তিন দিনের ব্যবধানে ছাত্রলীগের ২৮ নেতাকর্মী বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় তিন দিনের ব্যবধানে ছাত্রলীগের আরও ১৭ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। এ নিয়ে এখন পর্যন্ত ২৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন।

রোববার (২০ আগস্ট) পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিবুল ইসলাম নিয়ন বলেন, আমি মাওলানা সাঈদীকে নিয়ে কোনো ধরনের পোস্ট করিনি। আমার প্রতিপক্ষ এডিট করে জেলা ছাত্রলীগের কাছে ছবিটি পাঠিয়েছে।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পরামর্শে প্রথমে ১১ জন এবং পরে ১৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page