April 10, 2026, 7:57 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

সাগরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর

বশির আল মামুন, চট্টগ্রাম : বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দরে প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) এই জাহাজটি উদ্ধার করে হীরামন স্যালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান।

জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদসহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। শত বছর আগের ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস এসোসিয়েশন।

চট্টগ্রাম বন্দরের ডাঙ্গারচর ঘাটের কাছাকাছি কয়লার ইঞ্জিন চালিত ১৫০ বছর পুরাতন এই জাহাজটি উদ্ধার করা হয়েছে।

বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন স্যালভেজ নামে দেশীয় প্রতিষ্ঠানটি দীর্ঘ ৮ মাসের চেষ্টায় জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুল আলম সুজন বলেন, বন্দরের পেছনে যে খরচ তা অনেকাংশ কমে আসবে। পাশাপাশি শিপিং ব্যবসায়ীরা যারা বিভিন্ন সময় নানা দুর্ঘটনার সম্মুখীন হন, তাদের জন্যও বন্দরটি নিরাপদ হবে।

জাহাজে বেশ কিছু প্রত্নতাক্তিক সামগ্রী উদ্ধার করেছে উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফুট গভীর থেকে জাহাজটির এক তৃতীয়াংশ উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page