October 17, 2026, 1:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় অপহৃত স্কুলছাত্রী ১ মাস পর ঢাকা থেকে উদ্ধার করলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় অপহরণের এক মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মুন্নাকে (২৪) আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৯ এপ্রিল সকাল ৮টার দিকে নিজ বাড়ি সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালের সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং এ যাওয়ার পথে ওই স্কুলছাত্রীর মুখে রোমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞাত কয়েকজনের সহায়তায় অপহরণ করা হয়। অপহরণ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে এক মাস আটকে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হয়।

আমিনুর রহমান জানান, পরবর্তীতে লুকিয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী অপহরণকারীদের মোবাইল থেকে বাড়িতে ফোন দিয়ে অপহরণের ঘটনা জানান। পরে তার মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে।

তিনি আরও জানান, একই সঙ্গে অপহরণকারী মুন্নাকে আটক করা হয়েছে। অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page