September 16, 2026, 3:12 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রধান আসামি দর্শনা থেকে ঝিনাইদহ র‌্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আলাউদ্দিনক (৪৩) সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার মো. ইশতিয়াক হোসাইন জানান, র‌্যাবের একটি গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে ফেরার পথে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় সন্ত্রাসীরা পথরোধ করে তাকে (শেখ হাসিনা) হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেপ্তার আসামি আলাউদ্দিন ওই হামলার পরিকল্পনাকারী ও বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page