August 3, 2026, 12:37 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাইনুল ইসলাম মাসুম এবং সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোম আশিক কবির।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে তারা তাদের ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠন থেকে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page