October 24, 2026, 3:54 pm
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় ৫ স্বর্ণের বারসহ চোরাচালানী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় ৫ পিচ স্বর্ণের বারসহ মোস্তাফিজুর রহমান নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে বৈকারী সীমান্তে কালিয়ানি বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোস্তাফিজুর রহমান বৈকারী সীমান্তে কালিয়ানি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

মোস্তাফিজুরকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম ৫৫০ মিলিগ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লে. কর্ণের আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোজাফফর রহমান বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় অভিযান চালিয়ে চোরাকারকারিকে আটক করে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৪শে অক্টোবর, ২০২৬
  • ৯ই কার্তিক, ১৪৩৩
  • ১২ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page