February 20, 2026, 4:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার কলারোয়ায় ৬ ডাকাত আটক ; অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে এএসপি, ওসি সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ডাকাত দলের এক সদস্যও আহত হয়েছে।

সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলো।

এমন খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

সংবাদ সম্মেলন আরো বলা হয়েছে, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজিব মীর আহত হন। এছাড়া ডাকাত দলের সদস্য মিজানুর (৫০) আহত হয়েছে। গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাত সদস্যকে আটক করে।

আটককৃত ডাকাত সদস্যরা হলো-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির এর ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মোল্ল্যাপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৬০), একই এলাকার ধলামিয়ার ছেলে মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাব এর ছেলে আবুল কালাম (৫৫), একই গ্রামের নুর মোহাম্মাদ এর ছেলে আব্দুল্লাহ (৩০) ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে শেখ সাইদুজ্জামান (২৮)।

ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page