September 4, 2026, 8:36 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির ওরফে হযরত আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামনগর-কাশিমাড়ী সড়কের নকিপুরে সুন্দরবন নার্সিংহোম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীআটি গ্রামের মৃত সুরমান গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, হযরত আলী নকিপুর বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সুন্দরবন নার্সিং হোম সংলগ্ন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের বাড়ির সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী  ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হযরত আলী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হয়রত আলীর মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে, পরিবারের আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page