September 28, 2026, 2:47 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় মাছের ঘের নিয়ে বিরোধের জেরে কাশেম আলী (৫০) নামের এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহত কাশেম আলী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া এক নম্বর ওয়ার্ডের মৃত নেছার কাগুজির ছেলে। কাশেম আলী গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

নিহত কাশেমের ভাতিজা মিলন তার চাচির বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে তার চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেওয়ার জন্য ঘেরে ছিলেন। একপর্যায়ে মধ্যরাতে ঘেরে শুয়ে থাকা অবস্থায় অস্ত্রের মুখে তার চাচাকে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় চাচিকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মিলন আরও জানান, তার চাচার সঙ্গে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গংদের আধিপত্য বিস্তার, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর আগেও তার কাশেম) ওপর হামলা হয়েছিল।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, স্ত্রীকে নিয়ে গতরাতে মাছের ঘেরে অবস্থান করছিলেন কাশেম আলী। এ সময় লোকমান ও তার দলের ৭-৮ জন অতর্কিত হামলা চালিয়ে কাশেম আলীকে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, ৩০ বিঘা মাছের ঘের নিয়ে কাশেম আলী ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আলীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page