October 28, 2026, 8:36 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার পেছনে একটি বাগানের মধ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে– দুটি শটগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রতিনিধি সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগরের চন্ডিপুর গ্রামের এক কৃষক থানার পেছনে জমি চাষ করতে গিয়ে কিছু অস্ত্র দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা এসে অস্ত্রগুলো উদ্ধার করেন।

অন্যদিকে, শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল এবং শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং করা হচ্ছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি রেখে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে একদল ব্যক্তি দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পুলিশের দুটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলেও তাদের ফেলে যাওয়া বেশ কিছু অস্ত্র, গুলি এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page