September 7, 2026, 7:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় দুই রোহিঙ্গা নারীসহ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীসহ মানবপাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদারকে আটক করেছে রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার শ্যামনগ‌র উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন, সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১)। এদের ম‌ধ্যে সা‌জিদা কক্সবাজারের টেকনাফ থানার বাঁশনল ক্যাম্পের সদস্য। আর হাজরা বেগম (২১) কক্সবাজার সদরের ১৮নং ক্যাম্পের সদস্য।

এ ছাড়া আটক পাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মাস্টারপাড়া এলাকার আকবর তরফদারের ছেলে।

রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৈখালী ক্যাম্পের ইনচার্জ লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তবর্তী কালিন্দি নদী দিয়ে ভারতে পাচারের জন্য আটক দুই রোহিঙ্গা নারীকে তিনদিন ধরে নিজ বাড়িতে লুকিয়ে রাখে আব্দুল্লাহ। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ ও তার লোকজন নদী পথে রোহিঙ্গা নর-নারীদের ভারতে পাচার করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এরই প্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহর বাড়ি ঘেরাও করে রাখা হয়। এরপর রোববার ভোরে ভারতে পাচারের পূর্বমুহূর্তে পাচার চক্রের প্রধান আব্দুল্লাহসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

লিয়াকত হোসেন আরও জানান, আটক দুই রোহিঙ্গা নারী কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে আসে। পরবর্তীতে ভালো কাজের প্রতিশ্রুতিতে দালালের মাধ্যমে তারা সীমান্ত পার হওয়ার জন্য আব্দুল্লাহর কাছে পৌঁছায়। আটককৃতদের শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, রিভারাইন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুই রোহিঙ্গাসহ পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page