October 7, 2026, 12:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শিশু সন্তানকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা।

বৃহস্পতিবার (৪ জানুযারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইযাসিন আলী গাজীকে গ্রেফতার করেছে। নিহত শিশুটির নাম আরিফ হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াাসিন আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াাসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে স্ত্রীর সাথে প্রায়ই ইয়াসিনের ঝগড়াঝাঁটি হত। ঝগড়ার কারণে শিশুসন্তান আরিফকে নিয়ে বাবার বাড়ী ধুলিহর গ্রামে চলে যায় স্ত্রী।

বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী শ্বশুরবাড়ি যেয়ে তার শিশুসন্তান আরিফকে নিজের বাড়িতে নিয়ে আসেন। রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা ইয়াাসিন আলী গাজীকে আটক করেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।



Our Like Page