September 11, 2026, 10:04 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণসহ ইজিবাইক চালক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করেছে বিজিবি।

সোমবার (১০মার্চ) সকালে সাতক্ষীরা- ৩৩ বিজিবির অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক  এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

আটক ইজিবাইক চালক সোয়েল উদ্দীন কলারোয়া উপজেলার আইস পাড়া এলাকার হামেজ উদ্দীনের ছেলে।

৩৩ বিজিবির অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিজিবির বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সন্ধ্যায় আবাদের হাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে যাওয়া সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

এরপর তার ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক আরও জানান, ইজিবাইকচালক সোয়েলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়েরে করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page