September 7, 2026, 5:48 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরা সীমা‌ন্তে ২ কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার ভা‌দিয়ালী সীমান্ত দি‌য়ে ভার‌তে পাচা‌রের চেষ্টাকা‌লে এক কে‌জি ৮৯৫ গ্রাম ওজ‌নের চার‌টি স্ব‌র্ণের বারসহ ইয়াকুব আলী (৫৩) না‌মে এক চোরাকারবারিকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টার দি‌কে তা‌কে আটক করা হয়। আটক ইয়াকুব আলী কলা‌রোয়ার রাজপুর গ্রা‌মের মৃত সা‌দেক সরদা‌রের ছে‌লে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লেফট্যানেন্ট ক‌র্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচা‌রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির মাদরা বিওপি’র এক‌টি দল ভাদিয়ালী সীমা‌ন্তে অবস্থান নেয়। ভোর সোয়া ৬টার দি‌কে ভা‌দিয়ালী সীমা‌ন্ত এলাকা থে‌কে স‌ন্দেহজনকভা‌বে চলা‌ফেরা কর‌তে থাকা ইয়াকুব আলী‌কে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী ক‌রে কোমরে গামছার ম‌ধ্যে পেঁচানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.৮৯৫ কেজি। মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হ‌য়ে‌ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page