October 10, 2026, 8:25 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ রোববার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় লালপুর সড়ক থেকে খলিশাডাঙ্গা নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, দেশব্যাপী খাল পুনঃখনন, কৃষি কার্ড প্রবর্তন ও বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য।

এ সময় ফারজানা শারমীন আরও জানান, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য সম্মানী ও তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে আটটি ইভেন্ট আয়োজন করা হচ্ছে।

সরকার ধাপে ধাপে নির্বাচনী ইশতেহারের সব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে ফারজানা শারমীন বলেন, পরিকল্পনা প্রণয়ন করে, ইতোমধ্যে বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। তবে এ সব উন্নয়নের সুফল পেতে হলে দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলা জরুরি। এজন্য পরিবার থেকেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও ইমো হ্যাকিংসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে সন্তানদের রক্ষা করতে, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র চায় দেশের প্রতিটি সন্তান যেন সম্পদে পরিণত হয়।’

উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু।

এর আগে, প্রতিমন্ত্রী উপজেলার আড়বাব ইউনিয়নে চন্দনা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page