August 28, 2026, 12:21 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

সাপ শনাক্ত করতে না পারায় কৃষককে বাঁচাতে পারেনি চিকিৎসক 

জাফিরুল ইসলাম : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সার্পে কেটে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ (৪০)উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

মঙ্গলবার দুপুরে পাট কেটে জাগ/পঁচন দেওয়ার সময় গর্তে পা দিলে তাকে সাপে কাটে, পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা প:প: কর্মকর্তা ডা: জামিনুর রশিদ জানান, কৃষিকাজ করার সময় গর্তে পা দিলে তাকে কামড় দেয়,তবে কি সার্পে কামড় দিয়েছে সেটা জানাতে পারেননি। রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়।

এব্যাপারে নিহত্তর পরিবার ও স্থানীয়রা জানান, ওঝা বা কবিরাজের নিকট না নিয়ে হাসপাতালে আনলেও তাকে বাঁচাতে পারেনি চিকিৎসক। আসলে সাপে কাটলে আগে সার্প সনাক্ত করবে না হাসপাতালে নিবে সেদিকেই ব্যাস্ত থাকে সকলে। এমন ঘটনায় চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন নিহত্তর পরিবার।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page