September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

টিমটি আজ সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

এই চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। এই টিমের অধিকাংশই চীনের চিকিৎসক।

জানা গেছে, মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) ঢাকায় আসবে।

এদিকে মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page