April 9, 2026, 2:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাট, ৩১৫ একর জমি জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান ও পরিবারের সদস্যদের নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা দু’টি ফ্ল্যাট ও ৩১৫ দশমিক ৯৪ একর জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।  এসব ফ্ল্যাট ও জমির মোট দলিল মূল্য ৪ কোটি ৬৫ লক্ষ ৬২ হাজার ১৮৮ টাকা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদন থেকে জানা যায়, জব্দ হওয়া ফ্ল্যাট দু’টি আরামিট সিমেন্ট লিমিটেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের নামে। এ ফ্ল্যাট দুটি চট্টগ্রামের পাঁচলাইশ ও কোতয়ালি থানাধীন এলাকায় অবস্থিত। এছাড়াও জব্দ হওয়া ৩১৫ দশমিক ৯৪ একর জমি চট্টগ্রাম সদর ও আনোয়ারা উপজেলায় অবস্থিত।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে তিনি, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। ফলে, আদালত কর্তৃক উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ জব্দের আদেশ দেয়া প্রয়োজন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page